
মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা থানা থেকে গ্রেফতারকৃত নেতাদের ছিনিয়ে নিতে হট্টগোল করেছেন।সোমবার (৭ জুলাই) বিকেল ৫ টার দিকে সাটুরিয়া থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে। এর কিছুক্ষণ পরই সন্ধ্যায় থানা চত্বরে জড়ো হয়ে হট্টগোল শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা।স্থানীয় একাধিক সূত্র জানায়, একাধিক মামলার ভিত্তিতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বী।স্থানীয় ব্যবসায়ী নুরুল আমিন জানান, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গোলাম রাব্বীর পরিবারের সদস্য ও অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে এবং সাটুরিয়া থানায় গিয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা আজ বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করি। এরপর সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে কয়েকজন থানার সামনে এসে হট্টগোল করেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST