ইলিশ ধরার নিষাধাজ্ঞা ১৫ দিন করার পরামর্শ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মে ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিশ ধরার নিষাধাজ্ঞা ১৫ দিন করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে ইলিশ শিকার নিষিদ্ধের সময়সীমা কমিয়ে ১৫ দিন করার পরামর্শ দিয়েছে শ্রম সংস্কার কমিশন। সাধারণত ইলিশ মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ ছাড়া জলদস্যু, বালুদস্যু ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে।

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে।

ইলিশ শিকারের এই নিষেধাজ্ঞা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমাকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়, যা ইংরেজি ক্যালেন্ডারে অক্টোবর মাসে পড়ে। যেমন ২০২২ সালে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ছিল। এভাবে ২০২৩ সালের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর এবং ২০২৪ সালে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা চলাকালীন, সরকার নিবন্ধিত জেলেদের জন্য খাদ্যসহায়তা প্রদান করে, যেমন প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

তবে ইলিশের ক্ষেত্রে এটিই একমাত্র নিষেধাজ্ঞা নয়। ইলিশের পুরো প্রজনন, আহরণ ও সংরক্ষণের চক্রজুড়ে সরকার বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে থাকে। যেমন মার্চ-এপ্রিল মাসে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ (ইলিশসহ) থাকে। মূলত মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। মে–জুলাই মাসের মধ্যে ‘জাটকা সংরক্ষণের’ জন্য বিশেষ এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে, যা মূলত বরিশাল, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুরসহ কিছু নির্দিষ্ট জেলায় তা কার্যকর করা হয়।

সুএঃ প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST