ঈদে ট্রেনের টিকিট কেনার নতুন পদ্ধতি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ট্রেনের টিকিট কেনার নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক : এই ঈদে ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার ঈদ উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে।

টিকিট কাটা প্রক্রিয়ায়,সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠিয়ে সফল যাচাইয়ের পর টিকিট সরবরাহ করা হবে। তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

গত ঈদুল আজহায়ও শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছিল,তবে অনেক যাত্রীই কালোবাজারিদের খপ্পরে পড়েন এবং প্রয়োজনীয় টিকিট পেতে ভোগান্তি শিকার হন। যাত্রীদের দুটো প্রধান সমস্যা ছিল—এক,নেটের ধীর গতির কারণে টিকিট কাটতে সমস্যা,আর দ্বিতীয়ত, যেহেতু অনলাইনে টিকিট কিনতে পাওয়া যায় না, অনেকেই কালোবাজারিদের কাছে গিয়ে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হন।

এছাড়াও কিছু কালোবাজারি একসাথে চারটি টিকিট কিনে সেগুলো আবার বেশি দামে বিক্রি করে থাকে। তারা কখনো বলেন যে, “পরিবারের জন্য টিকিট কিনেছি, কিন্তু অসুস্থতার কারণে যেতে পারছি না,” তারপর সেই টিকিট বিক্রি করে দেয়। অনেক সময় দেখা যায়, অন্য একজনের নাম দিয়ে টিকিট কেটে আবার অন্য ব্যক্তি ভ্রমণ করে।

এ কারণে, এবার কালোবাজারি ঠেকাতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। অর্থাৎ, কেউ যদি অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করতে যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে কর্তৃপক্ষ এটিকে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নামকরণ করেছে।

এটি বাস্তবায়িত হলে, রেলওয়ে এবং যাত্রীদের জন্য লাভজনক হবে।

অভিযোগ#টিকেট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১০

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১২

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৩

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৪

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৫

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৭

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৮

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৯

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০

Design & Developed by BD IT HOST