এখন থেকে শাহজালালে ভিআইপি সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এখন থেকে শাহজালালে ভিআইপি সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ভিআইপি লাউঞ্জ’ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা যেকোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী বিমানবন্দরের এই বিশেষ সুবিধা নিতে পারবেন।

গত রোববারের (৭ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ কল্যাণ বোর্ডের (বিকেকেবি) ব্যবস্থাপনায় এটি বাস্তবায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিকেকেবির মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমানবন্দরে টার্মিনাল-১ এর ভিতরে ১ নম্বর গেইটের ২য় তলায় প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের বিদেশ গমন ও আগমনের ক্ষেত্রে নির্বিঘ্ন, বিড়ম্বনাহীন, স্বাচ্ছন্দময় ও সহজতর করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি কল্যাণ ডেস্ক স্থাপিত হয়েছে।’

যেভাবে এই সেবা পাওয়া যাবে:

বিশেষ এই সুবিধার সেবা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বিকেকেবির ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র পূরণ করবেন।পূরণকৃত আবেদন স্ক্যান করে সংযুক্তিসহ ইমেইল করতে হবে এই ঠিকানায়— viplounge@bkkb.gov.bd
আবেদনের সঙ্গে পাসপোর্ট, বিমানের টিকিট ও ভিসার ফটোকপি এবং কর্মরতদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র (জিও), অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে অবসর/পিআরএল আদেশের কপি সংযুক্ত করতে হবে।
সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা (সার্বক্ষণিক) এই সেবা পাওয়া যাবে এবং এজন্য কোনো ফি দিতে হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১০

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১১

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১২

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৩

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৫

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৮

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৯

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST