এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল,দুর্ঘটনা কমেছে - সড়কমন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল,দুর্ঘটনা কমেছে – সড়কমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক ছিল। কিছু স্থানে যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলেও আগের বছরের তুলনায় সড়কে দুর্ঘটনার সংখ্যা কমেছে। এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা জোরদারে সরকারের কার্যক্রম নিয়ে উচ্চপর্যায়ের এক সভা শেষে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জানান,গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপন করা হবে। এর মাধ্যমে আইন লঙ্ঘন ও ফিটনেসবিহীন যানবাহন সহজেই শনাক্ত করা যাবে।

তিনি বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, এখন থেকে অনেক ফেরিতে গাড়ি ওঠানোর আগে বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ব্যারিয়ার স্থাপনের কথাও ভাবা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থা গুলোকে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের আগে ও পরে ট্রাক,লরি চলাচলে অনিয়মের কারণে তিনদিন মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি মনে করেন, কিছু স্থানে যানজটের জন্য এটি একটি বড় কারণ।

এসময় সড়ক ও পরিবহন মন্ত্রী আরও জানান,ভবিষ্যতে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার রাখা যাবে না। এগুলো নির্ধারিত বাস স্ট্যান্ড বা গন্তব্যস্থলে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১০

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১১

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৩

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৬

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৭

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৮

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৯

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

২০

Design & Developed by BD IT HOST