এস আলম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মে ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এস আলম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে

অভিযোগ বার্তা ডেস্কঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবার এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে। প্রায় ২১৮০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে রোববার (২৭ এপ্রিল) এক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা।
চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের বিভিন্ন সম্পত্তি নিলামে তোলা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে খেলাপি বিনিয়োগের দায়ে ইসলামী ব্যাংক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও হালিমা বেগম, স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক এফসিএ এবং হাসান ইকবাল; এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও এখলাসুর রহমান; এবং এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম ও এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের নামে ব্যাংকটির কাছে মোট ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। এই পাওনা চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত সুদ ও অন্যান্য লভ্যাংশসহ হিসাব করা হয়েছে।

ঋণ আদায়ে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২ (৩) ধারার আওতায় বন্ধকী সম্পত্তি বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নিলামে বিক্রির প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিপূরণ ও অন্যান্য খরচসহ ব্যাংকের মোট পাওনা আদায় করার পরিকল্পনা নিয়েছে ইসলামী ব্যাংক।

এর আগে, চলতি বছরের ২০ এপ্রিল ইসলামী ব্যাংকের একই শাখা এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তি নিলামে তোলে। ওই সময় প্রায় ৯ হাজার ৯৪৮ কোটি টাকারও বেশি পাওনা আদায়ের লক্ষ্যে নিলাম প্রক্রিয়া শুরু করা হয়।

এস আলম গ্রুপের বিরুদ্ধে পরপর দুটি বড় নিলাম উদ্যোগ দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যাংকিং ও শিল্পখাতে এটি নজরকাড়া ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST