ওসমানীনগরে এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধি/ওসমানীনগরঃনাজমুল ইসলাম চৌধুরী

জাতীয়তাবাদি দল বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের ওসমানীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার বিকালে উপজেলার মোবারকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুস সামি‘র বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা যুবদলের গন বিষয়ক শিক্ষা সম্পাদক সুহেব আহমদ চৌধুরী শুভ। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল বাছিত মাবরুর, মহানগর যুবদলের সহ-কোষাধক্ষ্য আফজল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, জেলা যবদলের সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মঞ্জু, মহানগর যুবদলের সদস্য এম.এ কাদির।

এসময় বক্তরা বলেন, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রতিবাদি কন্ঠস্বর এম. ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গুম করে রেখেছে। অন্তবর্তীকালীন সরকার অনতিলম্বে বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সন্ধান দিয়ে সিলেটের মানুষের প্রাণের দাবি পুরণ করবেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শুধু এম.ইলিয়াস আলীকেই নয় যারাই রাজ পথে ছিলেন প্রতিবাদে তাদেরই গুম করেছে। স্বৈরাচারের আয়না ঘর থেকে এখন অনেকেই বেরিয়ে আসছেন। আমরা পথ চেয়ে আছি এম ইলিয়াস আলীর।

যুক্তরাজ্য যুবদল নেতা আলমগীর আলী রাজু ও স্থানীয় জাতীয়তাবাদি নেতৃবৃন্দুর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা মস্তফা কামাল।

উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সদস্য এম.ডি আজাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সোফান আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সদস্য জিয়ার রহমান, জেলা শ্রমিক দল নেতা হেলাল আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য দুলাল আহমদ, ছাত্রদল নেতা ইকরামুল হক, সাদিপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক লুকু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জুবেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুবনেতা রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন আহমদ, জুবায়ের আহমদ ফাহিম, বদরুল ইসলাম, ইমন আহমেদ শিমু, হেলাল আহমদ,সালমান আহমদ, বদরুল ইসলাম, জাহেদ আহমদ, সাকিব আহমদ, জাকির মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে এম.ইলিয়াস আলীর সন্ধান কমনায় দোয়া পরিচালনা করেন মেবারকপুর জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান। পরে উপস্থিত সকলের মধ্যে শিরণী বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST