ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের বিরোধ,হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তদন্তে পুলিশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের বিরোধ,হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তদন্তে পুলিশ

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় রুমি বেগম (৩১) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে তীব্র পারিবারিক বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ দাবি করছে এটি স্বাভাবিক মৃত্যু,অন্য পক্ষের অভিযোগ—রুমিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়,২০২১ সালের ১৯ নভেম্বর বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে রুমি বেগমের বিয়ে হয় ওসমানীনগর উপজেলার বেড়াখাল গহরপুর গ্রামের মৃত আসদ্দর আলীর ছেলে মিনার আহমদ মিন্টু মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকেই রুমি শ্বাসকষ্টে ভুগছিলেন এবং স্বামী মিন্টু নিয়মিত স্থানীয় চিকিৎসক ও হাসপাতালে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।গত ৫ অক্টোবর রাতের খাবার শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুমি বেগম। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় প্যারাডাইজ মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের ছাড়পত্রে উল্লেখ করা হয়েছে,রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

পরদিন সকালে রুমি বেগমের দাফনের প্রস্তুতি চলছিল এবং দাফনে অংশ নিতে এলাকার মসজিদে ঘোষণা দেওয়া হয়। ঠিক সে সময় হঠাৎ শ্বশুরবাড়ির লোকজন পুলিশ নিয়ে এসে রুমি বেগমের মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিযোগ তোলেন ও মরদেহের ময়নাতদন্তের দাবি জানান। ফলে দাফন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

তবে হাসপাতালের ছাড়পত্রে রুমি বেগমের মৃত্যু ‘স্বাভাবিক’ উল্লেখ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশও অভিযোগটি গ্রহণ না করায় পরে রুমি বেগমের ভাই রায়হান মিয়া বাদী হয়ে তার স্বামী মিনার আহমদ মিন্টু মিয়াকে একমাত্র আসামি করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর—ওসমানীনগর সি.আর-৩৯২/২০২৫।

এ দিকে গ্রামের প্রবীণ মুরব্বি ও ব্যবসায়ী নুরুল ইসলাম, ফয়জুল ইসলাম ও মখন মিয়া বলেন, গৃহবধু রুমির মৃত্যু স্বাভাবিক বলেই আমাদের ধারণা। কিন্তু হঠাৎ হত্যা অভিযোগ তুলে বিষয়টি অযথা জটিল করে ফেলা হয়েছে।

তদন্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে। তবে আমরা সবদিক খতিয়ে দেখছি।

অভিযুক্ত স্বামী মিন্টু মিয়া বলেন,বিয়ের পর থেকেই রুমি শ্বাসকষ্টে ভুগছিল। আমি নিয়মিত তার চিকিৎসা করিয়েছি, শ্বশুরবাড়ির লোকেরাও জানতেন। এখন তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

অন্যদিকে, নিহতের ভাই রায়হান আহমদ স্থানীয় এক সংবাদ সম্মেলন করে বলেন,আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।

রুমি বেগমের মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যা—এ প্রশ্নের উত্তর এখনো অজানা।তবে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মুখোমুখি অবস্থান পুরো গ্রামে সৃষ্টি করেছে তীব্র উত্তেজনা ও আলোচনার ঝড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১০

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১১

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১২

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৩

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৪

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৫

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৭

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৮

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৯

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

২০

Design & Developed by BD IT HOST