নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কথিত ‘জুলাই যোদ্ধা’ সুরভীকে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে আটক

গাজীপুর প্রতিনিধিঃচাঁদাবাজী , ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত কথিত ‘জুলাইযোদ্ধা’পরিচয় দানকারী তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) রাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।এই চক্রের অন্যতম মূল হোতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীর নাম উঠে আসে।তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি গত কয়েক মাসে ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন হত্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। মামলার আসামি করা, পুলিশী হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার নাম করে বিপুল অর্থ দাবি করে আসছিল চক্রটি।গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ভিডিও এবং বিতর্কিত কিছু ‘লাইভ’ প্রোগ্রামের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।সুরভী’র বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজের এই পরিচিতিকে কাজে লাগিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে তাদের ব্যক্তিগত তথ্য বা মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST