কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযানে বন্ধ ৪ ভাটা—জরিমানা ১৬ লাখ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযানে বন্ধ ৪ ভাটা—জরিমানা ১৬ লাখ

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘদিনের অভিযোগ আর পরিবেশ ধ্বংসের অভিযোগের প্রেক্ষাপটে অবশেষে কঠোর অবস্থানে গেল পরিবেশ অধিদপ্তর। কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভাটার মালিকদের কাছ থেকে আদায় করা হয়েছে মোট ১৬ লাখ টাকা জরিমানা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে এক্সকাভেটর দিয়ে একের পর এক অবৈধ ভাটার কিলন ভেঙে ফেলা হয়। এতে এলাকায় তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় এসব ভাটার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে উঠেছিল।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকার মেসার্স একেএম ব্রিকসে ৪ লাখ ৫০ হাজার টাকা, তবকপুরের মেসার্স এইচবিইউ ব্রিকসে ৫ লাখ টাকা, চিলমারীর কিষামাতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাখানা এলাকার মেসার্স এসএন ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১৬ লাখ টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের সহাকারী পরিচালক সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, “অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান কেবল শুরু—পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বায়ুদূষণ রোধ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান ধারাবাহিকভাবে আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১২

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৩

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৪

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৫

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৬

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৭

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৯

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২০

Design & Developed by BD IT HOST