কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ নভেম্বর ২০২৪, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি,ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) এর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন অর্থনৈতীক শুমারী কাজে ফিল্ড পর্যায়ের কাজ থেকে বঞ্চিতরা। এ সময় শতাধিক বিভিন্ন দলীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়,২০১৮ সালে অর্থনৈতিক আদমশুমারি কার্যক্রম পরিচালনার জন্য ফিন্ড পর্যায়ে ১১৮ জন কে নিয়োগ দেয়া হয়। যা ছিল পতিত আওয়ামীলীগের নেতা কর্মী ও তাদের সন্তানেরা।

ঐ সময় অন্য কোন দলের কোন লোক নিয়োগ দেয়া হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আওয়ামী দলীয় নিয়োগ বাতিল পূর্বক নতুন করে নিয়োগ দেয়ার জন্য দাবী জানান আন্দোলনকারীরা। কিন্তু হঠ্যাৎ করেই উপজেলা নির্বাহী অফিসার উছেন মে নিজের ইচ্ছে মত আগের ১১৮ জনের মধ্যে ৭৯ জনের নিয়োগ বহাল রেখে নতুন করে আরো ৩৫ জনের নিয়োগ দিয়ে ভাইবা বোর্ডের ব্যবস্থা করেন। এমন খবর শুনে ছাত্র জনতা ও বিএনপির নেতা কর্মীরা।বৃহস্পতিবার সকাল থেকেই ইউএনও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

এ সময় বক্তব্য রাখেন কোটচাঁদপুর সেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক লিয়ন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কাশেম, পৌর মৎস্যজিবি দল সদস্য সচিব বাবুল আক্তার, সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা ২০১৮ সালের অবৈধ নিয়োগ বাতিল করে পূনরায় নতুন করে নিয়োগ দেয়ার দাবী জানান।
অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনা দেন। অবস্থা বেগতিক দেখে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ভাইবা বোর্ড বাতিল করে পূনরায় নিয়োগ দেবেন বলে আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার সেই আশ্বাসে আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন,কোন বিষয়ে বিক্ষোভ করেছেন তারা আমি জানিনা। আর ওই সময় আমি অফিসে ছিলাম না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST