খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও এর ঘোষনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ অক্টোবর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও এর ঘোষনা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে সারের মারাত্মক অভাবের সংকটে পড়েছেন কৃষকেরা। বিভিন্ন ডিলারের কাছে টাকা নিয়ে ঘুরেও যখন সার পাচ্ছেন না, তখন ক্ষুব্ধ কৃষকরা ঘোষণা করেছেন—যদি শীঘ্রই খোলা বাজারে সার সরবরাহ করা না হয়, তবে তারা ইউএনও ও কৃষি অফিস ঘেরাও করবেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘোষণা দেন স্থানীয় কৃষক আব্দুল রাজ্জাক। কৃষক আব্দুল রাজ্জাক বলেন, আলু চাষীরা ধাপে ধাপে রোপণ ও বিক্রির পরিকল্পনা করছেন। কিন্তু সারের অভাবে তাদের পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে। ডিলাররা বলছেন, মাসে মাত্র একদিন সার দেওয়া হবে, তাহলে বাকি ২৯ দিন আমরা কোথায় যাব । তাই সারের খোলাবাজারে বিক্রির দাবি জানাচ্ছি।
মহিষমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি ৩৫ থেকে ৪০ বিঘা জমিতে চাষ করি। সারের জন্য ভিক্ষা করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, ফলে ফসলের ফলন কমছে। পকেটে টাকা রয়েছে, তবে সার নেই এটা কি ন্যায্য। ৮ নং বড়বাড়ি গ্রামের কৃষক সাদেকুল ইসলাম মন্তব্য করেন, ডিলাররা বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু সার দিচ্ছেন না। আমরা চাই সরকার যেন খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি সার সরবরাহ করে, যাতে কৃষকরা সহজেই খাদ্য উৎপাদনে সহায়তা পান। খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি সাবুল ইসলাম জানান, ২০২৩ সালের প্রজ্ঞাপনে উল্লেখ আছে, বিসিআইসি ডিলারদের বরাদ্দকৃত সারের ৬০ শতাংশ খুচরা বিক্রেতাদের দিতে হবে। এটি কার্যকর হলে সারের সংকট নিরসন হবে। আমরা প্রজ্ঞাপন কার্যকরের দাবিতেই রাস্তায় নেমেছি।

তিনি আরও বলেন, অন্য জায়গা থেকে সার আনতে গেলে সরকার তা জব্দ করে। ডিলাররা সপ্তাহে একদিন সার দিতে পারে, কিন্তু কৃষকরা ২৯ দিন কোথায় যাবে? মানববন্ধনে উপস্থিত ছিলেন—বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন,সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, খুচরা সার বিক্রেতা হাসান আলী সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST