
হুমায়ুন কবির মাহমুদপুর থেকেঃ
তীব্র গরম আর গভীর রাতের ক্লান্তি উপেক্ষা করে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারকে একনজর দেখতে বাঁধভাঙা জোয়ার নেমেছিল মাহমুদপুর ইউনিয়নের পুটিয়াপাড়া ও খাসিমারা এলাকায়। গত রাতে সাধারণ মানুষের সাথে তাঁর এই আবেগঘন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রিয় নেতাকে বরণ করতে দুপুরের তীব্র গরম উপেক্ষা করে বিকেল থেকেই অপেক্ষা করছিলেন সর্বস্তরের মানুষ। সময় গড়িয়ে ঘড়ির কাঁটায় যখন রাত ১০টা, তখনও গ্রামীণ রাস্তার দুই পাশে নারী, পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধদের উপচে পড়া ভিড় দেখা যায়। রুনু তালুকদার এলাকায় পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, এই ইউনিয়নের সাবেক সফল ৩ বারের চেয়ারম্যান মরহুম রবিউল ইসলাম তালুকদারের ভাই রুনু তালুকদার। মরহুম রবিউল ইসলাম তালুকদারে সততা ও জনপ্রিয়তার ঐতিহ্য ধরে রাখায় রুনু তালুকদারের প্রতিও মানুষের এই অকৃত্রিম ভালোবাসা। মতবিনিময়কালে তিনি সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন আগামী ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের যেনো আমৃত্যু সেবা করতে পারি আপনাদের নিয়ে আধুনিক ইউনিয়ন পরিষদ গড়তে পারি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST