
অভিযোগ বার্তা ডেস্কঃবাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ‘সবুজ’ গুচ্ছের আওতায় মঙ্গলবার থেকে গাবতলী ও চাষাড়ার মধ্যে (২১ নম্বর রুট) চলাচল শুরু করবে শীতাতপ নিয়ন্ত্রিত বাস।এদিন ৩৫টি বাস দিয়ে এই যাতায়াত শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।ঢাকার আসাদ গেট এলাকায় এই বাসসেবা উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।ডিটিসিএ জানিয়েছে, গাবতলী থেকে বাসগুলো ছেড়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, ধানমন্ডি-৪, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইন বোর্ড, জালকুড়ি ও শিবু মার্কেট হয়ে চাষাড়া পর্যন্ত যাবে।শুরুতে ৩৫টি বাস দিয়ে এ রুট চালু হবে। পরে প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে ডিটিসিএ।এসব বাস পরিচালনা করবে বোরাক পরিবহন এবং যাত্রী সার্ভিসেস লিমিটেড।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST