গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন বহিষ্কার। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন বহিষ্কার।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বহিষ্কৃতরা হলেন-ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২) ও সাদমান সাদাব (২১)।

রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এর আগে সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন ধরা পড়েন।

তারা হলেন- মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।জানা গেছে, ওই বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা।

সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী ও অভিযুক্তরা থানায় আছে। অভিযোগ লেখা শেষ হলেই গ্রেফতার দেখানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST