নিউজ এডিটর
৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র তিতাসের বুকের ওপর দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া। এই জেলার পেট থেকে উত্তোলিত গ্যাসে জ্বলছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসাবাড়ির চুলা, সচল রয়েছে বড় বড় শিল্প-কারখানা। অথচ প্রদীপের নিচে ঘোর অন্ধকারের মতো সেই গ্যাসের খনির শহর ব্রাহ্মণবাড়িয়ার মানুষই আজ রান্নার গ্যাসের জন্য তীব্র হাহাকার করছে।

​খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহরের বেশিরভাগ এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে দৈনিক গড়ে মাত্র ২ ঘণ্টা গ্যাস পাওয়া যায়। তাও আবার রান্নার স্বাভাবিক সময়ের সাথে তার কোনো মিল নেই। দুপুরের রান্নার জন্য নির্ধারিত গ্যাস আসে বিকেল সাড়ে ৩টায়, আর রাতের রান্নার গ্যাস মেলে রাত সাড়ে ১০টায়। অর্থাৎ, যখন পরিবারের খাওয়ার সময় পার হয়ে যায়, তখন লাইনে গ্যাসের দেখা মেলে।

শহরের মৌড়াইল, কান্দিপাড়া, পৈরতলা ও কলেজপাড়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে চরম ভোগান্তির চিত্র দেখা গেছে।

​ক্ষোভ প্রকাশ করে পৈরতলা এলাকার এক গৃহিণী বলেন, “মাস শেষে আমরা ঠিকই গ্যাস বিল পরিশোধ করছি, অথচ রান্নার সময় গ্যাস পাই না। শিশুদের স্কুল-কলেজ আর অফিসের মানুষের সময়মতো খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে দুপুরের ভাত রান্না করতে হয় সন্ধ্যায়, আর রাতের রান্না সারতে হয় মধ্যরাতে।”

গ্যাস সংকটে কেবল আবাসিক এলাকার বাসিন্দারাই নন, ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। শহরের জেল রোড ও কোর্ট রোড এলাকার হোটেল-রেস্তোরাঁ এবং বেকারিগুলোতে দেখা দিয়েছে মন্দাভাব। নিয়মিত সংযোগে গ্যাস না থাকায় বাধ্য হয়ে চড়া দামে এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। ফলে পরিচালন ব্যয় এক লাফে দ্বিগুণ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাব ও বিতরণ লাইনে মারাত্মক প্রেশার স্বল্পতার কারণেই এই সংকটের সৃষ্টি। ভুক্তভোগী এলাকাবাসীর প্রশ্ন—”যে জেলা পুরো দেশকে গ্যাস দিয়ে সমৃদ্ধ করছে, সেই জেলার মানুষই কেন গ্যাসের অভাবে ভুগবে? এই বৈষম্যের শেষ কোথায়?”

​এ বিষয়ে বক্তব্যের জন্য তিতাস গ্যাসের স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​এমতাবস্থায়, অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া শহরবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST