ঘাটাইলে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।

সভায় দুর্গোৎসব চলাকালীন সময়ে মন্দিরগুলোতে পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন সে বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধির চন্দ্র সাহা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা বজায় রাখা, মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১০

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১১

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১২

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৪

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

১৬

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

১৭

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

১৮

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

১৯

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

২০

Design & Developed by BD IT HOST