নিউজ এডিটর
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘিওরে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু,অর্থ-স্বর্ণালঙ্কার লুটপাট

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জের ঘিওরে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ডাকাতি ও হত্যাকাণ্ড। পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে সোমবার গভীর রাতে একদল ডাকাত বাড়িতে হামলা চালায়। তারা ৫৫ বছর বয়সী গৃহবধূ রাশিদা বেগমকে নির্মমভাবে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, রাতে ডাকাত দল আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। গৃহবধূ রাশিদা বেগমকে খুন করে ঘরে থাকা অর্থ-স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় রাশিদা বেগমকে হত্যা করে।প্রবাস জীবন শেষে দেশে ফেরা রাশিদা বেগম ছিলেন একমাত্র মেয়ে তাসলিমার মা। বর্তমানে তার মেয়ে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ীতে তিনি একাই বসবাস করছিলেন। ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি পাশের ঘরে অবস্থান করলেও তারা অক্ষত থাকেন।এ হত্যাকাণ্ডের পর গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম জানিয়েছেন, “খুনের ঘটনা নিশ্চিত, তবে এটি ডাকাতি কি না তদন্ত শেষে বলা যাবে।একাকী বসবাসকারী নারীকে এভাবে প্রাণ দিতে হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST