চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ অগাস্ট ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

সিংগাইর প্রতিনিধি,মানিকগঞ্জঃ

চাঁদাবাজির মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিমকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

আটক সেলিম উপজেলার বাইমাইল গ্রামের নূর ইসলামের ছেলে।সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে মূল আসামি সেলিমকে গ্রেপ্তার করি। তবে তার ছেলে পলাশসহ অন্যরা পালিয়ে গেছেন। সেলিমকে আদালতে পাঠানো হয়েছে।’’বাকি আসামিদের ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সেলিমকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তার ছেলে পলাশ (২৬) ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে সেলিমকে আদালতে পাঠানো হয়। শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে সিংগাইর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সেলিমের ব্যক্তিগত অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা আবু সুফিয়ান সিদ্দিকী ও সেলিম ১০ বছর ধরে একসঙ্গে মিলে জমি বেচাকেনার ব্যবসা করছেন। শুরুতে তাদের মধ্যে আর্থিক লেনদেন স্বাভাবিকভাবে চললেও পরবর্তীতে বিরোধ বাধে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার (২৩ আগস্ট) ব্যবসায়িক কাজে আবু সুফিয়ান সিংগাইর বাসস্ট্যান্ডে পৌঁছালে সেলিম, তার ছেলে পলাশ এবং আরো ১৫-২০ জন তার গাড়ির গতিরোধ করে হামলা করে। তারা আবু সুফিয়ানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে তার পরিহিত ২৫ লাখ টাকা মূল্যের রোলেক্স ঘড়ি ও গাড়ির ব্যাকডালায় থাকা ১৫ লাখ নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আরো ৫ লাখ টাকার জন্য সুফিয়ানকে সেলিমের ব্যক্তিগত অফিসে নিয়ে আটকে রাখে।

পরে ব্যবসায়ীর সঙ্গে থাকা শিমুল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে সুফিয়ানকে উদ্ধার করে এবং অভিযুক্ত সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাশসহ অন্যরা পালিয়ে যায়।

এসময় ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘‘ওরা দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করছিলেন। চাঁদার টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে আমার গাড়ির গতিরোধ করেন। পরে ভয়ে আমি ১৫ লাখ টাকা চাঁদা দেই।’’ এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন বলেও জানান।
এ বিষয়ে গ্রেপ্তার সেলিমের ছেলে পলাশ মোবাইল ফোনে বলেন, ‘‘আবু সুফিয়ানের কাছে আমার বাবা ১৭১ শতাংশ জমি এবং ১ কোটি ৪০ লাখ টাকা পান।

এ নিয়ে স্থানীয় গণ্যমান্যদের সমন্বয়ে সালিশি বৈঠকের রায়ে উভয়পক্ষের সম্মতির কপি আমাদের কাছে আছে। সুফিয়ান আমাদের টাকাও দিচ্ছেন না, আবার জমিও না দিয়ে অন্যের কাছে বিক্রির চেষ্টা করছিলেন।’’

তিনি আরো বলেন,ওই জমি এবং টাকার জন্য তাকে চাপ দিলে আবু সুফিয়ান চাঁদাবাজির নাটক সাজান। তার কাছ থেকে আমরা কোনো টাকা বা অন্য কিছু নিইনি। এ সব অভিযোগ মিথ্যা।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST