ছয় কারখানার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ এপ্রিল ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় কারখানার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত

অভিযোগ বার্তা ডেস্কঃ

এখনো রোজার ঈদের বেতন বোনাস না দেয়া ছয়টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তবে ৭ মে পর্যন্ত সময় পাবে কারখানাগুলো।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে চেষ্টা করা হবে।

রোজার ঈদের আগেই দেশের সব শিল্প কারখানার কর্মীদের বেতন-বোনাস পরিশোধ করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছিলেন শ্রম উপদেষ্টা নিজেই। প্রয়োজনে তাদের সম্পদও বিক্রি করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এখনো ছয়টি তৈরি পোশাক কারখানার কর্মীরা বেতন বোনাস পাননি।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই বুধবার বিকেলে সচিবালয়ে বৈঠক করেন শ্রম এবং বাণিজ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা। বৈঠকে বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে আর কোনো অর্থ দেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। বেতন-ভাতা পরিশোধে সময় বেধে দেয়া হয় ৭ মে পর্যন্ত।

সাখাওয়াত হোসেন বলেন, আজ আমরা স্পেসিফিক ছয়টি পোশাক কারখানা নিয়ে আলোচনা করেছি। যারা ডিফল্টার (বকেয়া পরিশোধে ব্যর্থ) হয়েছে এবং প্রতিজ্ঞা করেছে যে, শ্রমিকদের পাওনা পরিশোধ করবে। কোথা থেকে পরিশোধ করবে সে প্রশ্নটি নিয়ে এসেছেন। আমরা বলেছি সরকার বা বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো টাকা দেবো না। তারা কীভাবে দেবেন সে সিদ্ধান্ত তারা নেবেন।

তিনি বলেন, অনেক কারখানার মালিক নেই। কেউ বলেন আইসিইউতে, আছে বিদেশে। আবার কেউ বলে, কোথায় আছে কেউ জানে না। আমরা প্রত্যেকের নামে রেড অ্যালার্ট জারি করার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি।

শ্রম উপদেষ্টা বলেন, টিএনজেড, মাহমুদ ডেনিম, স্টাইল ক্র্যাফট, ডার্ড গ্রুপ, জেনারেশন নেক্সট ও রোয়ার ফ্যাশন- এই ছয়টি পোশাক কারখানা পরিষদে ব্যর্থ হয়েছে। ঈদের আগ পর্যন্ত এসব কারখানা ঘিরেই অসন্তোষ ছিল। বেশিরভাগ মালিকই পলাতক। মালিক, মালিকের বউ, মালিকের ছেলে, কেউ নেই।

সাখাওয়াত হোসেন আরও যোগ করেন, আমরা সেজন্য রেড অ্যালার্ট দেওয়ার কথা বলেছি। কাল-পরশুর মধ্যে আপনারা জানবেন কার কার নামে রেড অ্যালার্টের জন্য বলা হয়েছে।

তিনি বলেন, ২৮ এপ্রিল এসব ফ্যাক্টরি ও ব্যাংকের সঙ্গে বসে দেখতে হবে, তাদের কী দায়-দেনা আছে। দায় থেকে যদি সম্পদ বেশি থাকে, সেখান থেকে তারা টাকা দিতে পারে কি না, যদি না দিতে পারে সেক্ষেত্রে কী ব্যবস্থা হবে, সেটা নিয়ে আলোচনা হবে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে।

তিনি বলেন, তারা (পোশাক কারখানা) প্রতিজ্ঞা করেছেন। কেউ বলেছেন ৭ মের মধ্যে দেবেন (পাওনা পরিশোধ), কেউ বলেছেন ৮ মে’র মধ্যে দেবেন। এই টাকাটা তাদের পরিশোধ করতে হবে। কোথা থেকে পরিশোধ করবেন- যদি সম্পদ বিক্রি করে করা যায়, করা যাবে কি না আমার সন্দেহ আছে। কিংবা বাড়িঘর বিক্রি করে।

মালিক দেশে নেই, যার সঙ্গে যোগাযোগ আছে তার মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে আসার জন্য বলা হবে, এগুলো বিক্রি করার জন্য। বসে দেখতে হবে ব্যাংক যে স্টেটমেন্ট দিচ্ছে এবং উনারা (পোশাক কারখানা) যে স্টেটমেন্ট দিচ্ছে, সেটা ঠিক আছে কি না।

কয়েকটি ব্যাংক অতিরিক্ত ঋণ দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটা তারা কীভাবে করেছে। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ের তদন্ত করার জন্য বলা হয়েছে। পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আসবেন, তার কাছে আমরা জানতে চাইবো আদৌ তদন্ত হয়েছে কি না। হলে কী হয়েছে, কত দূর গিয়েছে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ‘আমরা কিছু কিছু নাম পেয়েছি। ওই সব ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেগুলো নিয়ে বসবেন আলোচনা হবে। ডেডলাইন দেওয়া হবে, ওই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে। যারা ডিফল্টার তাদের বিরুদ্ধে অ্যাকশন সাজেস্ট করা হবে।

এর আগে, বুধবার বিকেলে সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন শ্রম উপদেষ্টার কাছে হস্তান্তর করেন কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের সুপারিশ বাস্তবায়নে আশাবাদী তিনি।

কমিশন প্রধান সৈয়দ সুলতার উদ্দিন আহমেদ বলেন, দেশের ৮৫ ভাগ শ্রমিক আইনি সুরক্ষার বাইরে। তাদের সামাজিক নিরাপত্তা নেই। সব শ্রমিককে ন্যূনতম আইনি সুরক্ষায় মধ্যে আনতে হবে।

সুএঃ ৭১ টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST