জমি নিয়ে বিরোধে সাংবাদিক মিজানের বিরুদ্ধে রাজনৈতিকসহ একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, বিএমএসএস'র নিন্দা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১১ মার্চ ২০২৫, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে সাংবাদিক মিজানের বিরুদ্ধে রাজনৈতিকসহ একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, বিএমএসএস’র নিন্দা

স্টাফ রিপোর্টার : জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রাজধানীর তেজগাঁওয়ে সাংবাদিক মিজানুর রহমান মিজানকে হয়রানির জন্য করা হয়েছে মিথ্যা অভিযোগ দেখিয়ে রাজনৈতিকসহ একাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামি।

জানা গেছে, সাংবাদিক মিজান দীর্ঘ এক যুগের অধিক সময়ে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। তিনি দৈনিক বাঙালির কন্ঠের ক্রাইম রিপোর্টার, মানবাধিকার প্রতিদিনের স্টাফ রিপোর্টার, ঢাকা এবং
এছাড়াও দেশের বৃহৎ সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

সাংবাদিক মিজানুর রহমান ভূঁইয়া ৫/৪ দক্ষিণ বেগুনবাড়ি, ঢাকা- এলাকার বাসিন্দা। তার জন্মও এই এলাকায়। মিজানুর রহমান ভূঁইয়া তার পাশের বাড়ির ওয়ালা মোবারক আলী হাওলাদারের চার ছেলের মধ্যে ছোট ছেলে ইমরান হোসেন উজ্জ্বলের কাছ থেকে এক কাটা জমি ক্রয় করে। এই জমি ক্রয় কে কেন্দ্র করে মোবারক আলীর দ্বিতীয় ছেলে আব্দুল আজিজ ফয়সাল ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মিজানের নামে উত্তরা পশ্চিম থানায় একটি মিথ্যা বানোয়াট হত্যা মামলা নাম ঢুকিয়ে দেয়। মামলা নং-১২, তারিখ- ০৪/০১/২০২৫।

উক্ত মামলায় সাংবাদিক মিজানকে ৩৮ নং আসামি করা হয় এবং তাকে কাল্পনিক ভাবে তেজগাঁও শিল্পাঞ্চল ২৪ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি দেখানো হয়। অথচ সাংবাদিক মিজানুর রহমান কোন দলই করেন না। আওয়ামী লীগ, যুবলীগের সদস্যতো দূরের কথা, তিনি না কোন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না এবং বর্তমানেও নেই।

বিধিবাম বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক মামলা তাকে আসামি করে সমাজে হেয় প্রতিপন্ন করে সমাজের কাছে ছোট করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে।

শুধুমাত্র শত্রুতামূলক ভাবে উপরোক্ত ক্রয়কৃত সম্পত্তিটা মেজ ভাই তার নিজের কব্জায় নিতে চায়। একারণে সাংবাদিক মিজানকে মিথ্যা রাজনৈতিক মামলা সহ একের পর এক মিথ্যা বানোয়াট মামলায় নাম যুক্ত করে চলেছে ষড়যন্ত্রকারীরা।

রাজনৈতিক ওই মামলার বাদী দেখানো হয়েছে মাহবুব আলম নামক ব্যক্তিকে। যার পিতা আব্দুল জব্বার শেখ, ঠিকানা দশ আটিপাড়া উত্তরখান, ঢাকা।

সাংবাদিক মিজানুর রহমান ভূঁইয়া এমনতরো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পেতে ইতিপূর্বে মাননীয় স্বরাষ্ট্র সচিব বরাবরে আবেদন করেন।

উক্ত মামলা থেকে পরিত্রাণের জন্য মাননীয় জেলা প্রশাসক ঢাকা বরাবরে নির্দেশ প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিত নির্দেশনাও প্রদান করা হয়।

এরই মাঝে আবারও জমি নিয়ে বিরোধে মিথ্যা-বানোয়াট রাজনৈতিক মামলায় নাম দিয়ে হয়রানি করছে ষড়যন্ত্রকারী মহল।

উক্ত হীন প্রচেষ্টা ও মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর সকল কেন্দ্রীয়, বিভাগ, জেলা-উপজেলা নেতৃবৃন্দ।

উক্ত মামলা থেকে অব্যাহতি এবং অব্যাহত হয়রানি থেকে পরিত্রাণ পেতে মাননীয় স্বরাষ্ট্র সচিব, আইজিপি, জেলা প্রশাসক ঢাকা সহ সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের সুদৃষ্ট কামনা করেছেন সাংবাদিক মিজানুর রহমান ভূঁইয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST