নিউজ এডিটর
২২ জুন ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে আগুনে সর্বশান্ত মোয়াজ্জেমের পরিবার

এম.এ রফিক জাামাালপুর থেকেঃ জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারীপাড়া গ্রামে গত ২০ জুন গভীর রাতে বসতঘরে আগুন লেগে সর্বশান্ত হয়ে পড়েছেন মোয়াজ্জেম হোসেনের পরিবার। জানা যায় প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও যখন সকলে ঘুমিয়ে পড়ে গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে বসত ঘরে আগুন লাগে সেই আগুনে মোয়াজ্জেমের একটি ব্যাটারী চালিত অট্রোরিক্সা, চারটি গরু, পাঁচটি ছাগল সহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়ে মোয়াজ্জেমের পরিবার। শনিবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি অসহায় ঐ পরিবারের জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন মোয়াজ্জেমের পরিবার। এ বিষয়ে মোয়াজ্জেমের সাথে কথা হলে কান্নাজড়িত কন্ঠে বলেন আমি সর্বশান্ত। আমার অনেক স্বপ্ন ছিল। আজ তার কিছুই বেঁচে নেই। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনযাপন করছি। গতকাল পুড়ে যাওয়া বসত ঘর পরিদর্শন করেন দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, ইউপি সদস্য নুরুল ইসলাম, ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লতিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান বলেন মোয়াজ্জেমের পরিবারের অনেক ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করবো উপজেলা প্রশাসনের মাধ্যমে তাকে সহযোগিতা করার। দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার বলেন মোয়াজ্জেমের পরিবারের জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহযোগিতার হাত বাড়িয়েছেন। ইউনিয়ন বিএনপি সবসময় তাদের পাশে আছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ঘর উত্তোলন করার জন্য ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST