জামালপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি।

জামালপুর সদর উপজেলার নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের বন্দরৌহা মতি মেম্বার মোড় হইতে দখলপুর (আটাপাড়া) ভায়া লক্ষ্মীপুর পর্যন্ত ঘনবসতি মানুষের সর্বসাধারণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা দ্রুত সংস্কারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঘোড়াধাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক গ্রাম সরকার আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আটাপাড়া জামে মসজিদের পেশ ইমাম আবু সাঈদ, সাজেদা বেগম, মো. শাহ আলী, মো. শামীম মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর ধরে। এ এলাকার জনগণ ৫৪ বছর ধরে অবহেলিত। দুটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এমনিতেই ২.৫ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি কাঁচা, একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের ছেলেমেয়েরা রাস্তার বেহাল অবস্থা কারণে ঠিকমতো স্কুল-কলেজে যেতে চায় না। এলাকায় যদি কোনো লোকজন অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে।

তারা আরও বলেন, এই রাস্তাটির আইডি নম্বর ৩৩৯৩৬৫৩০৪১। রাস্তার বেহাল দশার কারণে দ্রুত সময়ের মধ্যে একজন প্রসূতিকে হাসপাতালে নিতে না পেয়ে তার মৃত্যু হয়েছে। আমাদের এলাকার রাস্তাটির অবস্থা খারাপ দেখে এই এলাকায় কেউ বিয়ে করতে আসে না এবং আমাদের ছেলেমেয়েদেরকে বিয়ে দিতেও পারি না।

রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য জেলা প্রশাসকসহ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে এলাকাবাসী।

মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১০

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১১

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১২

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৩

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৪

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৫

হালদার সাত কিলোমিটার খনন

১৬

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৭

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৯

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

২০

Design & Developed by BD IT HOST