তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ মে ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, তারাকান্দা,সরিষাবাড়ি:

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। । মঙ্গলবার (১২ মে) খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -০২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আজকের এই খাল পুনঃখনন কাজটি উন্নয়নের মাইলফলক হিসাবে থাকবে এবং এবং এই ধারা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে এটি খেয়াল রাখতে হবে যে, আমরা খাল খনন করে যাচ্ছি কিন্তু এই খাল যাতে আবার ভরাট না হয়ে যায় সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকার তারাকান্দা – ফুলপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেছে। মিনি স্টেডিয়াম তৈরি, হাসপাতাল এবং রাস্তাঘাট উন্নয়ন এ রকম অসংখ্য কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ জনগনকেও আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ এবং গণমাধ্যম কর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১০

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

১১

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

১২

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

১৪

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১৭

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১৮

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৯

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

২০

Design & Developed by BD IT HOST