তালার কানাইদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে ভ্রাম্যমান মাদক বাণিজ্য, অর্ডার করলেই পৌছে যাচ্ছে কাঙ্খিত মাদকদ্রব্য! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ মে ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালার কানাইদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে ভ্রাম্যমান মাদক বাণিজ্য, অর্ডার করলেই পৌছে যাচ্ছে কাঙ্খিত মাদকদ্রব্য!

তালা প্রতিনিধি  :

সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া-রথখোলা সহ পাশ্ববর্তী পাইকগাছার কপিলমুনির বিস্তীর্ণ অঞ্চলে ভিন্ন ভিন্ন কৌশলে চলছে ভ্রাম্যমান মাদক বিকিকিনি ও অনলাইন জুয়ার ব্যবসা। ব্যবসায়ীদের থেকে পছন্দের জায়গায় বাইকযোগে মাদক পৌছে পেয়ে ধ্বংশের  দারপ্রান্তে বিস্তীর্ণ জনপদের যুবসমাজ। অভিযোগ রয়েছে প্রথম প্রথম সিন্ডিকেট নিয়ন্ত্রকরা স্কুল-কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের টার্গেট করে মাদক সেবন ও জুয়ায় উদ্বুদ্ধ করতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে। যদিও সর্বশেষ পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেও দৃশ্যমান পরিস্থিতিতে খানিকটা অসহায় হয়ে পড়েছেন সচেতন অভিভাবক মহল।

অনুসন্ধানকালে স্থানীয়রা জানায়, কানাইদিয়া-রথখোলার বিস্তীর্ণ অঞ্চল উপজেলার একেবারেই সীমান্তবর্তী হওয়ায় ওই এলাকায় প্রশাসনের নজরদারি কম থাকায় গোপনে গড়ে তোলা হয়েছে মাদক ও জুয়ার সিন্ডিকেটের বাণিজ্যিক জোন হিসেবে। তাছাড়া ওই এলাকায় একাধিক খেয়াঘাট থাকায় বিভিন্ন কৌশলে সেগুলোকে ব্যবহার করে সীমান্তবর্তী পাইকগাছার কপিলমুনি সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বাইকযোগে মরণ নেশা ইয়াবা,গাঁজা সহ দেশি বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ সাপ্লাই সহ এ সিন্ডিকেট বাণিজ্য অব্যাহত রেখেছে ব্যবসায়ীরা। তাছাড়া ব্যবসায় সম্পৃক্ত প্রভাবশালী অনেকের কপিলমুনিতে ব্যবসা প্রতিষ্ঠান থাকায় মাদক ও জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহজে করতে পারছেন বলেও সূত্রটি দাবি করেন।

এনিয়ে কয়েকদিন আগে একটি অনলাইন পোর্টালে তথ্যবহুল খবর প্রকাশিত হয়। সেখান মাদক ব্যবসায়ীদের কয়েক জনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে অন্যতম একজন কানাইদিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি কমল দত্তের ছেলে জয় দত্ত।

নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানায়, বাবার প্রভাবকে কাজে লাগিয়ে জয় এলাকায় গড়ে তুলেছে মাদকের স্বর্গরাজ্য। এমনকি সে নিজেও একজন মাদক সেবনকারী ও স্বীকৃত জুয়াড়ি। প্রভাবশালী পরিবারের হওয়ায় সে কাউকে তোয়াক্কা করেনা এমনটাই দাবি তাদের।

এমনকি মাদক ও জুয়ার ওই সিন্ডিকেটের সদস্যদের মোবাইল নম্বর ও অনলাইনে মাদকের অর্ডার প্রদান করলে স্থানীয় রথখোলা বাজারস্থ একটি সেলুনির দোকান, ভাড়ায় চালিত জনৈক মোটরসাইকেল চালক সহ অন্যান্য সহযোগীরা বিভিন্ন জায়গায় মাদক পৌছে দেয়। কিছুদিন আগে প্রকাশিত ওই প্রতিবেদনেও এমন তথ্য উঠে আসে।

তাদেরকে নাকি আবার নিয়ন্ত্রণ করে প্রীতম হালদার ওরফে কাম্য নামে জয়ের এক বন্ধু ও সহযোগী। সুযোগ বুঝে একটি আর ওয়ান ফাইভ মডেলের বিলাসবহুল মোটরসাইকেলে চেপে কানাইদিয়া-রথখোলা সহ পাশ্ববর্তী উপজেলা পাইকগাছার কপিলমুনির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাদক দ্রব্য পৌছে দেয় প্রিতম।

এলাবাসীর ধারণা, প্রভাবশালী মাদক কারবারি জয় দত্তরও মাস্টার মাইন্ড আছে। মূলত ধরাছোয়ার বাইরে থেকে গড-ফাদাররা কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এভাবেই জয়দের টিকিয়ে রেখে যুব সমাজকে ধ্বংসের পথে ধাবিত করে কৌশলে অবৈধ পন্থায় অর্থ উপার্জনে এলাকায় প্রভাব বিস্তার করে গড়ে তুলেছে অপকর্মের সম্রাজ্য।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ঠদের ম্যানেজ করে অদৃশ্য শক্তিতে ভর করে কানাইদিয়া-রথখোলা এলাকায় গড়ে উঠেছে মাদকের সম্রাজ্য। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা সহ হরেক রকমের মাদক দ্রব্য। যদিও সর্বশেষ এ নিয়ে একটি অনলাইন পোর্টালে তথ্যবহূল একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তার পর থেকেই খানিকটা নড়ে চড়ে বসেছে মাদক ও জুয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা। সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা কারীদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি পারিবারের সহায়তায় তথ্য প্রদানকারীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করবেন বলেও প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বেড়াচ্ছেন সিন্ডিকেট নিয়ন্ত্রকরা। এমন পরিস্থিতে প্রভাবশালী মাদককারবারিদের ভয়ে খানিকটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন তারা।

সর্বশেষ যুবসমাজকে রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে মাদক ও জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ শাহিনুর রহমান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে  পুলিশ সুপারের নির্দেশে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদক নির্মুল ও জুয়া বন্ধে পুলিশি অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST