নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধিঃ তিতাস নদী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়িয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নদী ও পরিবেশকর্মীরা। নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘তিতাস নদী ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ আহ্বান জানানো হয়। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আনিসুল হক রিপনের সঞ্চালনায় আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে তিতাস নদীর দখল-দূষণ, অবৈধ বালু উত্তোলন, নাব্যতা সংকট, জলাশয় ভরাট, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বহুল আলোচনা করা হয়। নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেব উপস্হিত ছিলেন নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও উক্ত অনুষ্ঠানের সভাপতি সুমন শামস। প্রধান অতিথির বক্তব্যে সুমন শামস বলেন, তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। নদী রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ব্যপারে জনগণকেও সম্পৃক্ত করতে হবে। নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রকৃতি ধ্বংস করে কোনো এলাকার টেকসই উন্নয়ন কখনও সম্ভব নয়। তিতাসসহ জেলার সব নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে এগিয়ে এসে কাজ করতে হবে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক নিজাম উদ্দিন শেখ, বিআইডব্লিউটিএ ভৈরব শাখার ইন্সপেক্টর জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উপসহকারী রাতুল বনিক, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এছাড়া নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল, সহ- সভাপতি শামীমা বাছির স্মৃতি, সিনিয়র সাংবাদিক শেখ শহিদুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার শেখ আরিফ বিল্লাহ আজিজীসহ পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় তিতাস নদী ও পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে মতবিনিময় করা হয় এবং নদী, জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। কর্মশালা শেষে ঢাকা থেকে আগত নোঙর কমিটির সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার নোঙর কমিটির সদস্যদের নিয়ে শহরের ঐতিহ্যবাহী আনন্দ বাজার নৌকাঘাটে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তিতাস নদীতে ঘুরে ঘুরে তিতাসের বর্তমান অবস্থা পর্যবেক্ষন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১০

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১২

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৩

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৪

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

১৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১৬

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১৭

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১৮

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৯

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST