দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ জুন ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

স্পোর্টস ডেস্কঃ

আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়কে রুখতে পারলো না অভিষেক শর্মার ঝড়ো ফিফটি, বাঁচাতে পারল না ভারতকে দলগত নৈপুণ্যে ৩৪ রানের দাপুটে জয় তুলে নিল আয়ারল্যান্ড।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল আগুনঝরা। অভিষেক শর্মা মাত্র ২০ বলে ফিফটি করে ম্যাচকে ভারতের নিয়ন্ত্রণে এনে দিয়েছিলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। পাওয়ার প্লেতে ভারত খুব সহজেই রান তুলছিল। মনে হচ্ছিল ম্যাচ দ্রুত ভারতের হাতেই চলে যাবে।

কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। সঞ্জু স্যামসন মাত্র ৫ রান করে আউট হন। ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার চরম ব্যর্থ হন। বিশেষ করে আইয়ারের ধীরগতির ৩ রান ভারতের ওপর চাপ বাড়িয়ে দেয়।

অভিষেক শর্মা আউট হওয়ার পর ভারতের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। তিলক ভার্মা ১৯ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শিভম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। ১৪ বলে ২৫ রানের ইনিংসে তিনি ম্যাচে ফেরার আশা জাগিয়েছিলেন। কিন্তু তাঁর আউট হওয়ার পরই ভারতের শেষ আশা নিভে যায়।

আজ আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হলার্ড। চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে তিনি ভারতের মিডল অর্ডারকে ধসিয়ে দেন জাই মুনদ্রাও অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করেন। তিনি দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ভারতের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেন।

এছাড়া ম্যাথিউ হামফ্রিজ শেষদিকে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন।ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল পার্টনারশিপ গড়তে না পারা। একমাত্র অভিষেক ছাড়া আর কোনো ব্যাটার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের অস্থিরতা এবং প্রয়োজনের সময় বড় শট খেলতে না পারার কারণেই আজ ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের।

অন্যদিকে আয়ারল্যান্ড দল হিসেবে অনেক বেশি সংগঠিত ক্রিকেট খেলেছে। ব্যাটিংয়ে মাঝের ওভারে ঘুরে দাঁড়ানো, শেষদিকে দ্রুত রান তোলা এবং পরে পরিকল্পিত বোলিং—সব মিলিয়ে তারা পুরো ম্যাচেই আত্মবিশ্বাসী ছিল, বিশেষ করে ফিল্ডিং ও ক্যাচিংয়ে আইরিশদের তীক্ষ্ণতা চোখে পড়ার মতো ছিল।

সব মিলিয়ে এটি ছিল আয়ারল্যান্ডের জন্য স্মরণীয় এক জয় এবং ভারতের জন্য বড় সতর্কবার্তা। টি-টোয়েন্টিতে ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ আর নেই—বেলফাস্টে সেই বাস্তবতাই আবারও স্পষ্ট হয়ে গেল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST