নিউজ এডিটর
২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

নওগাঁ প্রতিনিধিঃ

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা জজ আদালতে আজ আইনগত সহায়তা দিবস উৎযাপন করা হয়। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে আদালতের সামনে থেকে পায়রা এবং ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন নওগাঁ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান। এসনয় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগঁার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আস্সামছ জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম, সরকারি কৌশুলি আবুজাইদ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রেজাউল করিম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শওকত ইলিয়াস কবিরসহ আদালতের কর্মকর্তা, কর্মচারী এবং সুধীবৃন্দ। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আদালতে এসে শেষ হয়। দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি কৌশুলি মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস ওয়াহিদ, চীফ জুিডসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, এই দিনে আমরা শপথ করি-কোনো ব্যক্তি যেন অর্থাভাবে বা প্রভাবের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন বলেন, সমাজে শান্তি ও সহাবস্থানের জন্য আপস-মীমাংসা ও আইনি সহায়তা গ্রহনর গুরুত্ব অপরিসীম। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস হোক মানবিকতার জয়ের প্রতীক। সবার জন্য সুবিচার প্রতিষ্ঠার পথে চলুক আমাদের অবিরাম অগ্রযাত্রা।অনুষ্ঠানে আগত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST