
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির চৌকস একটি টিম নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আজ বুধবার (১৯ নভেম্বর) ১১:৩০ ঘটিকায় অভিনব পদ্ধতিতে মাদক বহন ও বিক্রয়কালে ৬.২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেনঃ ১। মোঃ জামাল মিয়া(২৫), পিতা-হাছু মিয়া, সাং-সেজামুড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া ও ২। শিল্পী বেগম (২৭), পিতা-মোঃ জালাল ভূঁইয়াা, স্বামী- মোঃ লিটন মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদের শরীরে ফিটিং অবস্থায় এ মাদক নামক গাঁজা গুলি উদ্ধার করা হোক।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলার রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST