নাগরিক কমিটির নেত্রীকে পুলিশে দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিক কমিটির নেত্রীকে পুলিশে দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন

অভিযোগ বার্তা ডেস্কঃ

জুলাই অভ্যুত্থানে আহতদের সহয়তার নামে অর্থ নিয়ে ‘আত্মসাতের’ অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের এক নেত্রীকে পুলিশে দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন।

দিলশাদ আফরিন নামে নগরিক কমিটির ওই সদস্যকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার রমনা থানায় যান ফাউন্ডেশনের কয়েকজন।এ সময় ফাউন্ডেশনের আইন কর্মকর্তার দেওয়া একটি অভিযোগ আমলে নিয়ে দিলশাদকে গ্রেপ্তার করার কথা জানান রমনা থানার ওসি গোলাম ফারুক।

তিনি বলেন,”রাতে জুলাই ফাউন্ডেশন থেকে কয়েকজন দিলশাদ আফরিনকে সঙ্গে নিয়ে থানায় আসেন। বিভিন্ন সময় সহায়তার নামে ফাউন্ডেশন থেকে অর্থ নিয়ে দিলশাদ আত্মসাৎ করেছেন বলে আমাদের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এর প্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দিলশাদকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার দিলশাদ আফরিনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

গত মঙ্গলবার ‘শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী’ কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে।”

‘সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ জাতীয় নাগরিক কমিটি থেকে দিলশাদকে বহিষ্কারের সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয় চিঠিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১১

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১২

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৩

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৪

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৬

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৭

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৮

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST