নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন - বিভাগীয় কমিশনার  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ অক্টোবর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন – বিভাগীয় কমিশনার 

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ

পঞ্চাশ হাজারেরও বেশি দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠান নিয়ে তৈরি জাতীয় তথ্য বাতায়ন সরকারের একটি ব্যাপক জনবান্ধব উদ্যোগ। সরকারি দপ্তরের কোন শাখা কোন সেবা সরবরাহ করে, কোন সেবার জন্য কার কাছে যেতে হবে এসবকিছু মানুষ এখন ঘরে বসেই জানতে পারছে। চারিদিকে তথ্যের অবাধ প্রবাহ। প্রত্যেকটি অফিসেই একটি করে সিটিজেন চার্টার টাঙানো থাকে, যাতে করে সাধারণ জনগণ সহজেই ধারণা পায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকাণ্ড এবং সেবা সম্পর্কে।এটা ওয়েবসাইটেও থাকে। নাগরিক সেবা কিভাবে আরো জনবান্ধব করা যায়, সে চেষ্টা করতে হবে। সরকারি দপ্তরের সকল সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। প্রতিনিয়ত জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট হালনাগাদ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দিক, বিভাগের আওতাধীন চার জেলার এডিসি (শিক্ষা ও আইসিটি)সহ ময়মনসিংহের সকল বিভাগীয় কার্যালয়ের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

শুরুতে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নের সার্বিক বিষয় তুলে ধরা হয়। এসময় মুক্ত আলোচনায় প্রত্যেক অফিসে ‘ওয়েব এডমিন’ নিয়োগ বিষয়ে তাগিদ দেওয়া হয়। এছাড়াও সাইবার সিকিউরিটি এবং শক্তিশালী পাসওয়ার্ড সেট করা, সেবা সহজীকরণ বক্স ওয়েবসাইটের হোম পেইজে প্রদশর্ন, তথ্য হালনাগাদকরণের বিভিন্ন টেকনিক্যাল দিক বিশ্লেষণপূর্বক ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সভাপতি বলেন, সবার জন্য তথ্য, সবার জন্য সেবা। সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে প্রতারণার শিকার না হয়, সে বিষয়ে সুদৃষ্টি দিতে হবে। নিয়মিত ওয়েবসাইট হালনাগাদ করতে হবে।

প্রধান অতিথি বলেন, সরকারের কোন দপ্তর কি ধরনের কার্যাবলী সম্পাদন করছে, ওয়েবসাইট হালনাগাদকরণের মাধ্যমে জনগণকে তা জানাতে হবে। সিটিজেন চার্টার, সেবা বক্স নিয়মিত মনিটরিং করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১০

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১১

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১২

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৩

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৪

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৫

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৬

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৭

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৮

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৯

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST