নিউজ এডিটর
২৪ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃংখলা ও শান্তি ফেরানো সম্ভব নয়: আফরোজা খান রিতা

মানিকগঞ্জ প্রতিনিধিঃবিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেছেন, দেশে যে বিশৃংখলা চলছে তা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিত্বে নির্বাচিত সরকার মোকাবেলা করতে পারবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃংখলা ও শান্তি এবং উন্নয়ন কারো পক্ষে করা সম্ভব নয়।তিনি আরও বলেন, মিডিয়া কিছুটা স্বাধীন হলেও পুরোপুরি স্বাধীন হয়নি। এখনো অনেক সত্য কথা মিডিয়া প্রকাশ করতে পারছে না। অনেক ক্ষেত্রে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। নির্বাচন যত দেরীতে হবে দেশের পরিস্থিতি তত খারাপ হবে।সোমবার (২৪ মার্চ) বিকেলে মানিকগঞ্জ মুন্নু ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সম্মানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুকসেদুর রহমান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন্ত কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়ছার, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, বিএনপি নেতা এ এস এম ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় মানিকগঞ্জের সাংবাদিকরা জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতার কাছে জেলার বিভিন্ন সমস্যরা কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন স্থানে মাটি কাটার সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত রয়েছে এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খান রিতা বলেন, দলের হাইকমান্ডের নির্দেশ রয়েছে দলের বদমান বা দলের ক্ষতি হয় এধরনের কোনো কাজের সাথে বিএনপি ও এর সহযোগি সংগঠনের কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কার করা হবে। ইতিমধ্যে অনেককেই দল থেকে বহিস্কার করা হয়েছে। তাই দলের নেতাকর্মীরা যদি চাঁদাবাজি বা অনিয়মের সাথে জড়িত থাকে প্রমান পাওয়ার সাথে সাথে তাকে দল থেকে বহিস্কার করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST