News Editor
১ এপ্রিল ২০২৩, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনা সমিতি,ময়মনসিংহ এর ৩০ বছর পূর্তি উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা পরিষদ এর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আনন্দ মূখর পরিবেশে আজ ৩১ মার্চ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নেত্রকোনা সমিতি,ময়মনসিংহ ৩০ বছর পূর্তি উদযাপন উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান ময়মনসিংহে বসবাসকারী নেত্রকোনাবাসীদের মিলন মেলায় পরিণত হয়। নেত্রকোনা জেলার বাসিন্দাদের মিলন মেলার সেতুবন্ধন ৩০বছর পূর্তি উদযাপন উৎসব এর উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীম,নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবদুল কাইয়ূম রুকন। ব্যুরো প্রধান….. মোঃ ইমরুল হাসান নেত্রকোনা সমিতি ৩০ বছর পূর্তিতে পেশাগত ও সামাজিক ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ অবস্থানে বিশেষ অবদান রাখা ও বিশেষ কৃতিত্ব অর্জনের মোট ২০ জনকে ক্রেস্ট দিয়ে সন্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা প্রাপ্তগন হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুদ্দিন আহমেদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মন্জুরুল হক, এডভোকেট আলী আসগর খান বাবলু,,ডাঃ মোঃ গৌরী শংকর মজুমদার খোকন,ড.তাসলিমা জাহান পাপড়ি, কাস্টমস ও ভ্যাটের উপ কমিশনার মির্জা রাফেজা সুলতানা, আবু মোঃ সায়েম, সিনিয়র স্টাফ নার্স আম্বিয়া আক্তার পলি,পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল জজ তানিয়া আক্তার, তানজিনা আক্তার, সাগর আহমেদ ও সাগর তালুকদার, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সারাদেশে মেধা তালিকায় ২য় স্থান অধিকারী আশিফ রহমান নিহাল প্রমূখ। নেত্রকোনা সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো: আবদুল হকের সভাপতিত্বে ও ৩০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সমিতির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল । ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বাবু জ্যোতির্ময় সাহা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক, স্বানাপ নেতা মোঃ জুয়েল। সম্মাননা প্রাপ্তদের মাঝে বক্তব্য রাখেন ভ্যাটের উপ কমিশনার মির্জা রাফেজা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা শামছুদ্দিন আহমেদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল হক, পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিস উর রহমান খান। সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক উছমান গনি সুমন,সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান বাচ্চু,প্রচার সম্পাদক অধ্যাপক বিধান চন্দ্র দত্ত, নির্বাহী পরিষদ সদস্য দিলীপ সরকার,কামরুজ্জামান লাক মিয়া প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মুফতি মাওলানা মোঃ সাইফুল্লাহ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST