পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৪, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস উদযাপন  করা হয়েছে।

সোমবার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের  সূচনা করা হয়।

শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানাতে , উপজেলা প্রশাসন, পত্নীতলা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নজিপুর পৌর সভা,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা ও পৌর বিএনপির যুবদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন  সহযোগী ও অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বণিক কমিটি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , স্কাউট, হাঙ্গার প্রজেক্ট,  এনজিও ফোরাম,  সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির  পক্ষে শহীদ মিনারের বেদীতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়  শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার স্টল পরিদর্শন,বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, উপজেলা চত্বরে দিনব্যাপি বিজয়মেলা, হাসপাতাল, সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,  সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, ডা. খালিদ সাইফুল্লাহ,  কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা  প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,   মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান  ২৪‍‍`র বৈষম্য বিরোধী  আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ , গণমাধ্যমকর্মিগণ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST