News Editor
৩০ মে ২০২৩, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে এক অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়ায় রাস্তায় পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকালে কাগমারী পাড়া পুরান টুপকারচর সড়কের ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখা যায়। পরে তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আরিফের পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করলে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার হস্থক্ষেপে একজন পুলিশ কনস্টেবলের সহযোগিতায় আহত আরিফকে ময়মনসিংহে পাঠানো হয়। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আহত আরিফ জীবিকার তাগিদে অটো রিকশা চালাতো। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কিভাবে কাগমারী পাড়া এলাকায় এসেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। এদিকে গলা কেটে অটো রিকশা চালক আরিফকে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ সব ধরণের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST