বক্সিং-এ নেপালের মাটিতে বাংলাদেশর ঐতিহাসিক বিজয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ জুলাই ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বক্সিং-এ নেপালের মাটিতে বাংলাদেশর ঐতিহাসিক বিজয়

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে যুক্ত হয়েছে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির (বিপিবিএস) বক্সার শিমুল মিয়া নেপালের মাটিতে আন্তর্জাতিক পেশাদার বক্সিং প্রতিযোগিতায় স্বাগতিক নেপালের বক্সারকে পরাজিত করে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক বিজয় উপহারদিয়েছেন।

গত ৪ জুলাই ২০২৬, নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক পেশাদার বক্সিং আসর ওয়ান টাইম থার্ডম্যান চ্যাম্পিয়নশীপ সিজন-২ এ বাংলাদেশের প্রতিনিধি শিমুল মিয়া স্বাগতিক নেপালের শক্তিশালী বক্সার উমাঙ্গা খাত্রি কে প্রথম রাউন্ডেই দুর্দান্ত নকআউট (কেও) করে জয় নিশ্চিত করেন।

দর্শকদের সামনে নেপালের মাটিতে এই জয় বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অর্জন। এটি প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বক্সাররা দক্ষতা, সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো প্রতিপক্ষের মোকাবিলা করতে সক্ষম।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি মনে করে, এই বিজয় শুধু একজন বক্সারের ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের মুহূর্ত। শিমুল মিয়ার এই অসাধারণ পারফরম্যান্স দেশের তরুণ বক্সারদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির পক্ষ থেকে শিমুল মিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন,  আমরা বিশ্বাস করি, ধারাবাহিক পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্যের মাধ্যমে তিনি ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক আসরে, বাংলাদেশের লাল-সবুজের পতাকা গৌরবের সঙ্গে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবেন।
শিমুল মিয়ার এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দ প্রকাশ করে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহর নেতৃৃত্বে শিমুল মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির পক্ষ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST