বরগুনায় খেয়া পাড়াপারে অতিরিক্ত ভাড়া, হয়রানি শিকার যাত্রীরা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৯ মে ২০২৩, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় খেয়া পাড়াপারে অতিরিক্ত ভাড়া, হয়রানি শিকার যাত্রীরা

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার

বরগুনা জেলার আমতলী-পুরাকাটা খেয়াঘাটে সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা নেই। নেই কোন নিয়মনীতি। কেবল মাত্র নদী পারাপারের জন্য খেয়ায় চড়লেই গুনতে হয় অতিরিক্ত টাকা। আর রাতের চিত্র আরও ভয়াবহ। তখন নির্ধারিত ভাড়ার চার থেকে পাঁচ গুন ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ একাধিক যাত্রীদের। আমতলী-পুরাকাটা খেয়াঘাট দিয়ে বরগুনা জেলা শহরে যাওয়া–আসার জন্য প্রতিদিন হাজারো যাত্রীর পারাপার। তবে এই খেয়াঘাটে যাত্রী পারাপারে সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা টানায়নি ইজারাদাররা। ফলে ইচ্ছেমত খেয়া যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ভাড়া। সরেজমিনে আমতলী খেয়াঘাটে গিয়ে দেখা যায়, বরগুনা জেলা পরিষদের নির্ধারিত তালিকার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন ইজারাদাররা। জেলা পরিষদের তালিকায় জনপ্রতি ২০ টাকা। চালকসহ বাইসাইকেল ২২ টাকা, চালকসহ মোটরসাইকেল ৪০ টাকা। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ আছে। বর্তমানে খেয়ায় নদী পারাপার করতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০ টাকা এবং মোটরসাইকেল প্রতি ৫০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়াও যাত্রী হয়রানি, যাত্রীদের সঙ্গে অসদাচারণ,অতিরিক্ত যাত্রী বহন, অপর্যাপ্ত ও ত্রুটিযুক্ত ট্রলার দিয়ে নদী পারাপারসহ বিভিন্ন অভিযোগ যাত্রীদের। আমতলী খেয়াঘাটের যাত্রী নাসরিন সিপু বলেন, ২০ টাকার ভাড়া ২৫/৩০ টাকা নিচ্ছে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছি। সরকার নির্ধারিত যাত্রী ভাড়া তালিকা না থাকায় ইচ্ছেমত ভাড়া আদায় করছে ঘাট ইজারাদার। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে ঘাটের ইজারাদার মো. জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। জেলা পরিষদের প্রধান সহকারী মো. হারুন আর রশিদ বলেন, গত ৩০ মে আমতলী ও পুরাকাটা ঘাটে ভাড়ার তালিকা টানানোর জন্য ৮৯/৩০/৪ স্মারকে চিঠি ইস্যু করা হয়েছে। যদি তারা ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না টানিয়ে থাকে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বেশি ভাড়া নেয়ার সুযোগ নেই। জেনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST