রাজশাহী অফিস
২৩ অগাস্ট ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির নির্বাচন-২০২৬-এ রাজশাহী থেকে নির্বাচিত দুই নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর আরডিএ মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির রাজশাহী জেলা শাখার কার্যালয়ে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের রাজশাহী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত সৈকত হাসান রকি এবং সদস্য সংগ্রহ ও সাংগঠনিক উন্নয়ন সম্পাদক নির্বাচিত গোলাম মোস্তফাকে ফুলের মালা পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহী জেলা শাখার সভাপতি রাফিকুল ইসলাম মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাচনে রাজশাহী বিভাগীয় নির্বাচন কমিশনার মিলন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক রোমান দেওয়ান। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুমন শেখ, সাংগঠনিক সম্পাদক আমজাদ আলী লিটন, প্রচার সম্পাদক জুয়েল রানা প্রমুখ। এছাড়া পুঠিয়া, বাগমারা ও গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা ব্যবসা সম্প্রসারণ ও বাজার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠনের প্রয়োজন রয়েছে। বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। এ সময় রাজশাহী থেকে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত দুই নেতাকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত দুই নেতা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিক্রয় প্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST