নিউজ এডিটর
১২ এপ্রিল ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ১২ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: সারওয়ার জাহান এবং ট্রেজারার (অ.দা.) প্রফেসর ড. হুমায়ুন কবির। জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রেনিং কোর্সের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন যে- এই প্রশিক্ষণ পাঠক্রমে যে সমস্ত বিষয়বস্তু আছে, সেখান থেকে প্রতিটি বিষয়ে আপনাদের ন্যূনতম জ্ঞান-ধারণা এবং হাতে-কলমে করার মতো দক্ষতা অর্জন করুন, তা আপনাদের পেশাগত জীবনে অবশ্যই উপকার হবে, এতে করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় গুলোও উপকৃত হবে। একইসাথে আন্তর্জাতিক যোগাযোগে দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থায় গুলোতেও কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হবেন। এই প্রশিক্ষণের ফলাফল সবার জীবনে বহুমুখী কাজে লাগবে এম প্রত্যাশা ব্যক্ত করে ভাইস-চ্যান্সেলর সকল প্রশিক্ষণার্থীর সাফল্য কামনা করেন এবং উক্ত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. বেনতুল মাওয়া, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী, প্রধান প্রকৌশলী মো: আতিকুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৩

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৪

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৬

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৮

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৯

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১০

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১১

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১২

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৩

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৪

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৫

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৬

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৭

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৮

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৯

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০

Design & Developed by BD IT HOST