বিটিসিএলের এক সিমেই আনা হচ্ছে একসাথে সুবিধা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ অক্টোবর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিসিএলের এক সিমেই আনা হচ্ছে একসাথে সুবিধা

অভিযোগ বার্তা ডেস্কঃ

প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এতে একজন গ্রাহক একইসঙ্গে ভয়েস কল, ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন ডিভাইস এবং ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক বিনোদন সুবিধা পাবেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, “বিটিআরসির প্রক্রিয়াগত উন্নয়নের পাশাপাশি সাধারণ গ্রাহক সেবা নিশ্চিত করতে না পারলে এই উদ্যোগও আগের মতোই ব্যর্থ হবে।”

দেশে ফাইভ জি হ্যান্ডসেটের অভাবে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যার সমাধান হিসেবে বিটিসিএল প্রথমবারের মতো মোবাইল সিমের মাধ্যমে এই পরিষেবা দিতে যাচ্ছে।

শনিবার ফেসবুকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এ সেবার মাধ্যমে একজন গ্রাহক শর্তসাপেক্ষে একইসঙ্গে ভয়েস কল, ইন্টারনেট ডাটা এবং ওটিটি প্ল্যাটফর্ম যেমন বঙ্গবিডি, চরকি ও হইচই দেখতে পারবেন। পরবর্তীতে এখানে যুক্ত হতে পারে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম।

একইসাথে, বিটিসিএল গ্রাহকদের জন্য আনছে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট, যা নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য স্মার্টফোন কেনা সহজ করবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, “বিটিআরসির প্রক্রিয়াগত উন্নয়ন না করে এবং বিটিসিএল গ্রাহকদের সেবা নিশ্চিত করতে না পারলে এই চেষ্টাও আগের মতোই ব্যর্থ হবে।”

এ বিষয়ে টেলিকম বিশ্লেষক সুমন আহমেদ সাবির বলেন, ‘বিটিসিএলের ব্রডব্যান্ড সেবা অনেকদিন ধরেই চলছে। সমস্যা হচ্ছে যে, সেবার পরিধিটা খুবই সীমাবদ্ধ, খুব অল্প জায়গার মধ্যে তারা এই সেবাটা দেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই এই সেবাটা সীমাবদ্ধ, পাবলিকলি খুব বেশি এটি প্রচলিত হয়নি বা জনপ্রিয়তা পায়নি। তার একটা বড় কারণ হতে পারে, বিটিসিএলের সেবার প্রক্রিয়া। এটা সাধারণ মানুষের জন্য খুব সহজলভ্য নয়।’

বিটিসিএলের এ উদ্যোগের আওতায় মোবাইল সিম, অ্যাপসহ মোট ৫টি সেবা গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST