বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই: আইএসপিআর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ অগাস্ট ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই: আইএসপিআর

অভিযোগ বার্তা ডেস্কঃ

বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাগুলো বলা হয়।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা থাকবেন। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। আর তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী
বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাগুলো বলা হয়।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা থাকবেন। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। আর তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী।

সেদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কথা বলেছিল। ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে। প্রয়োজনে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে। ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনাসদস্যরা ঘিরে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।

এখন বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিল। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন-সংক্রান্ত সংবাদ প্রচারিত হওয়ার বিষয়টি সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।
সুএঃদৈনিক প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১০

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১১

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১২

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৩

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৫

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৮

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৯

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST