ব্রাহ্মণবাড়িয়ায় রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, ট্রেন চালকের দক্ষতায় বেঁচে গেল বহু প্রাণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জানুয়ারী ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, ট্রেন চালকের দক্ষতায় বেঁচে গেল বহু প্রাণ

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া রেলগেটে আজ এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। চলন্ত ৭২১ মহানগর এক্সপ্রেস ট্রেনটি বাধ্য হয়ে জরুরি ব্রেক কষে দাঁড়িয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেনটি যদি থামতে না পারতো, তাহলে চার-পাঁচটি অটোরিকশাসহ সাধারণ যাত্রীদের বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

ঘটনার সময় রেলগেট নামানো থাকলেও কিছু অটোরিকশা চালক নিয়ম অমান্য করে গেট তুলে পারাপারের চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দিকে প্রবেশ করছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন চালক একটানা হর্ন দিতে দিতে দক্ষতার সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ট্রেন আসতে দেখে দ্রুত নেমে দূরে সরে যান এবং অন্যদের সতর্ক করেন। তার ভাষায়, “জান বাঁচানো ফরজ”— এই উপলব্ধি থেকেই দ্রুত সরে পড়েন তিনি।
স্থানীয়দের মতে, ট্রেন চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতায় আজ বহু তাজা প্রাণ রক্ষা পেয়েছে। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারতো।

এ ঘটনায় রেলগেটে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ ঘটনা আর না ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১০

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১১

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১২

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৪

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৫

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৬

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৭

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৮

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৯

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

২০

Design & Developed by BD IT HOST