মাছ চাষে দুর্গাপুর উপজেলা ব্যান্ড : ইউএনও সাবরিনা শারমিন - দৈনিক অভিযোগ বার্তা    
রাজু আহমেদ
১৮ অগাস্ট ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছ চাষে দুর্গাপুর উপজেলা ব্যান্ড : ইউএনও সাবরিনা শারমিন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য চাষ ও অভয়াশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

ইউএনও সাবরিনা শারমিন বলেন, “মৎস্য সম্পদ আমাদের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। অভয়াশ্রম গড়ে তোলা এবং দেশি মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা হলে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তাও সুদৃঢ় হবে। সফল মৎস্য চাষিদের উদ্ভাবনী কাজ সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।”

সভায় স্থানীয় তিনজন সফল ব্যবসায়ী মৎস্য সম্পদের উন্নয়ন, চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কিছু সফল চাষিকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১০

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১২

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৩

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৪

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৬

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৭

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১৮

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১৯

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

২০

Design & Developed by BD IT HOST