নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি,আটক-৩

মানিকগঞ্জ প্রতিনিধিমানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাওয়ার গ্রিড অব বাংলাদেশ এর আরিচা ১৩২/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইচার (এআইএস) সাবস্টেশনে সংঘটিত ডাকাতির ঘটনায় মালামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আটককৃতরা হলেন— জামালপুর জেলা সদর থানার সুরুজ ওরফে বিষু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৯), একই জেলার ইসলামপুর উপজেলার হুরমুজের ছেলে মো. রতন শেখ (৩২) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন (৩৮)।পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে ৯ ডিসেম্বর রাত পর্যন্ত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল শিবালয় থানাধীন বরংগাইল এলাকায় নির্মাণাধীন সাবস্টেশনে ডাকাতি চালায়। এ সময় তারা নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, কপার প্লেটসহ বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়। ডাকাতরা সাবস্টেশনের সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। ডাকাতদের হামলায় নিরাপত্তারক্ষী পরিতোষ আহত হলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, শ্রমিকদের হাত-পা বাঁধতে ব্যবহৃত ছেঁড়া গামছা ও রশি উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানির ম্যানেজারসহ ১২ জনকে থানায় আনা হয়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, ৯ ডিসেম্বর এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে দুইজন এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে একজনকে আটক করা হয়। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আটককৃতদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST