মানিকগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জে কৃষকদের অধিকার নিশ্চিত করতে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কৃষকরা তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ও রাতে ধানকোড়া ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে পৃথক দুটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কৃষকরা একত্রিত হয়ে তাদের দাবির পক্ষে একযোগ প্রচেষ্টা চালানোর দৃঢ় প্রতিজ্ঞা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল বারেক, মো.ফরিদুল ইসলাম নিলয়, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেলসহ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা তাদের বক্তব্যে কৃষি খাতে সরকারের সহায়তা বৃদ্ধি, কৃষকদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, আমাদের জেলা কৃষকদল মানিকগঞ্জের প্রত্যেকটি উপজেলায় ধারাবাহিকভাবে ইউনিয়ন কমিটি করবে। কৃষকরা দেশের প্রকৃত উন্নয়নের সূর্যদয়। তাদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।

এ সময় জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, সারা দেশের ন্যায় মানিকগঞ্জের কৃষকদের অধিকার আদায় এবং কৃষির সার্বিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একত্রিত হয়ে আমরা নিশ্চিত করতে পারবো, কিভাবে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। সেই লক্ষ্যে আমরা জেলা কৃষকদল দেশ গঠনে কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি।

সমাবেশে ফুকুরহাটি ও ধানকোড়া ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগে পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST