নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বন্ধুরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার (২৮ মার্চ) দুপুরে বিপিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী। নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা সে পেশায় একজন অটোচালক ছিলেন। গত ২৪ মার্চ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি অটেচালক রফিক পরেরদিন নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পিবিআইয়ের সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ২৫ মার্চ বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁছবাড়ইল গ্রাম দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী থেকে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে এবং ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকার ধামরাই থেকে রিপন নামের এক জনকে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, নিহত রফিক আমাদের বন্ধু আমাদের নেশার টাকার জোগাড় করার জন্য আমরা রফিকের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী রফিককে নদীর পাড়ে নিয়ে যাই, সেখানে রফিকের গলাকেটে তাকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে আসি। পিবিআই গ্রেফতার আসামিদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত দা ও হাতুড়ি জব্দ করেছে। এসময় পিবিআই পুলিশ সুপার জয়ীতা শিল্পী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা করেছেন মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST