মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১৩ জুলাই ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।

জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি’র এসআই মোঃ আবুল হাসান।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সিংগাইর উপজেলার কাসেমনগর বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ তানভীর খান (২৮), পিতা- মোঃ জহির খান, সাং- ঘোনাপাড়া, ২। আঃ ওহাব (৪৮), পিতা- সোনা মিয়া, সাং- যাদুরচর গোবিন্দল, ৩। মোঃ লাভলু মিয়া (৩৫), পিতা- নুরু বেপারী, সাং- বাড়াই ভিকরা, ৪। মোঃ সোহেল রানা (২৮), পিতা- মোঃ আসলাম হোসেন, সাং- ছোট কালিয়াকৈর।

অভিযানকালে তানভীর খানের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, আঃ ওহাবের কাছ থেকে ১২০ পিস ইয়াবা, লাভলু মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং সোহেল রানার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST