admin
৮ অক্টোবর ২০২৪, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের সেবায় কাজ করতে চায় অ্যাডঃশিশির মনির

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসাইন -বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ধন সম্পদ কিছুই নয়,মানুষের সেবায় ব্যয় করতে না পারলে কোন কাজে লাগাবেনা।এজগতে হাজার হাজার কোটি টাকার মালিক আছে অনেকেই, কিন্তু মানুষের সেবার করার মত তাদের মন নেই। অনেক সম্পদশালীরা সঠিকভাবে তাদের অর্জিত ধনভাণ্ডার ব্যয় করতে না পারায় দুনিয়া ও আখেরাতে কোন কাজে আসবেনা। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লার সন্তুষ্টি অর্জনই মানবজীবনের সফলতা। তিনি বলেন ভাটি এলাকার মানুষকে আর স্বাস্থ্য সেবা বঞ্চিত দেখতে চাইনা। গর্ভবতী আর কোন মা যেন চিকিৎসা অবহেলায় মারা না যায়। ভাটি এলাকার থেকে কোন গর্ববতী মহিলাকে উপজেলা সদরে বা জেলা শহরে নিয়ে যেতে রাস্তায় প্রসব হয়েছে এসব আমরা আর শুনতে চাই না। আমরা মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দিরাই শাল্লার দরিদ্র রোগীসহ সর্বসাধারণের স্বল্প খরচে সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ারের যাত্রা শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে শ্যামারচর বাজারে মনির সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব বলেন, এতে সভাপতিত্ব করেন, ডাক্তার আব্দুল মান্নান ও আবুল খায়েরের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হেলথ কেয়ারের পরিচালক ডা. আতিকুর রহমান, ইবনে সিনা হাসপাতাল সিলেটের এডমিন অফিসার তানভির আহমেদ, দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.রায়হান উদ্দিন, ডা. বিজিত তালুকদার, ডা. এনায়েত, খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, দিরাই উপজেলা আমীর,মাওলানা আব্দুল কুদ্দুছ, শাল্লা উপজেলা সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকি,আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুল্লাহ আল রুমান প্রমুখ। আলোচনা সভা শেষে ইবনে সিনা হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করেন, শারীরিক প্রতিবন্ধী ফুলবাসী দাস।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST