নিউজ এডিটর
১০ অক্টোবর ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাসে ১০ হাজার টাকা সম্মানী পাবেন অসচ্ছল প্রবীণ সাংবাদিকরা।

অভিযোগ বার্তা ডেস্কঃ এখন থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে সম্মানি পাবেন ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ সাংবাদিকরা। এজন্য বৃহস্পতিবার (৯ অক্টোবর) তৈরি করা নীতিমালাটি এক সভায় চূড়ান্ত করা হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।বৈঠকে উপস্থিত তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকের সভায় নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এখন মাননীয় উপদেষ্টা এটি অনুমোদন দিলে নীতিমালার প্রজ্ঞাপন জারি হবে, এরপর এটি গেজেটে প্রকাশিত হবে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ নীতিমালার খসড়াটি করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তারা খসড়ায় সম্মানী ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে মন্ত্রণালয় কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সেটিই বহাল থাকে। প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এ ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে বলেও মন্ত্রণালয় থেকে জানা গেছে।নীতিমালা অনুযায়ী, এ সম্মানী পেতে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST