নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্নু’র জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ

মোঃ রাসেল মিয়া(মানিকগঞ্জ)মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে দোয়া মাহফিল এবং ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দুপুরে হরিরামপুর উপজেলার দিয়াপাড় পলাশ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবদল নেতা শাকিল মোল্লার ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৩০০-র বেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।এ বিষয়ে যুবদল নেতা শাকিল মোল্লা জানান,হারুণার রশিদ খান মুন্নু একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও শিল্পপতি ছিলেন। আমি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি। তিনি হরিরামপুরসহ পুরো মানিকগঞ্জের গর্ব। তিনি হরিরামপুরে শিক্ষা খাতে বড় পরিবর্তন এনেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পড়ালেখা করে আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। আজকের এই দিনে আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। সেইসাথে তাঁর কন্যা আফরোজা খান রিতার নেতৃত্বে হরিরামপুর যেন আবার উন্নয়নের আলোয় আলোকিত হয়।তিনি আরও জানান, মুন্নু মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৫টি ভ্রাম্যমাণ লাইব্রেরি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি কলেজ এবং ১২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসব লাইব্রেরি স্থাপন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মণ্ডল, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান ভূঁইয়া, বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, চালা ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ছাত্রদল নেতা তিতাস ভূঁইয়া এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এছাড়াও মুন্নু মিয়ার জীবনী নিয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।উল্লেখ্য, ১৯৩৩ সালের ১৭ আগস্ট মুন্নু মিয়া জন্মগ্রহণ করেন এবং ২০১৭ সালের ১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST